• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ১৬ বছর ধরে বকেয়া ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবি: গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ

মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এটিএম গোলাম রসুল কাজল।

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁর নেতৃত্বে রাণীশংকৈলে অভিযান চালিয়ে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে রাণীশংকৈল থানা এলাকায় ডিবি ওসি মোঃ এটিএম গোলাম রসুল কাজলের নেতৃত্বে একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজৈর কোনাপাড়া গ্রামে মামনি রানী রায়ের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ওই বাড়ি থেকে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মামনি রানী রায় (২৬), পিতা—মণেষ চন্দ্র রায়, স্বামী—মানিক চন্দ্র রায়, সাং—রাইজর কোনাপাড়া এবং কৃষ্ণ চন্দ্র রায় (২৫), পিতা—স্বর্গেস চন্দ্র রায়, মাতা—বাসন্তী রানী রায়, সাং—চোপড়া, বালিয়াডাঙ্গী, থানা—রাণীশংকৈল, জেলা—ঠাকুরগাঁওকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দূরবর্তী অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে রাণীশংকৈল থানা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

ডিবি ওসি মোঃ এটিএম গোলাম রসুল কাজলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd