• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরের মাছুয়াপাড়ায় ৪ খুন: ডোপ টেস্টে ধরা পড়লো না মাদক নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

রংপুরের মাছুয়াপাড়ায় ৪ খুন: ডোপ টেস্টে ধরা পড়লো না মাদক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস এর ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব মেলেনি।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। নিরাপত্তার কারণে রোববার রংপুর কেন্দ্রীয় কারাগারেই দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তাদের শরীরে এমফিটামিনসহ কোনো মাদক পাওয়া যায়নি।

গত ২২ আগস্ট মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

শুরু থেকেই ইয়াবা সেবনকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে বলা হলেও ডোপ টেস্টের নেগেটিভ রিপোর্ট তদন্তে নতুন মোড় তৈরি করলো কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায় এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd