• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক পাহাড়ে এখন সোনালি উচ্ছ্বাস, জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা মাদক-জুয়ার বিরুদ্ধে চওড়ারহাটে জিরো টলারেন্স ঘোষণা, ৬ ইউনিটে প্রতিরোধ কমিটি গঠন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

এসময় জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর বিভিন্ন মামলার এমসি (Medical Certificate) ও পিএম (Post Mortem) রিপোর্ট যথাসময়ে এবং দ্রুত প্রদান নিশ্চিত করতে অনুরোধ করেন। তিনি বলেন, এর ফলে বিচারিক কার্যক্রম বিলম্বিত হবে না এবং জনগণ দ্রুত সেবা লাভ করতে পারবে।

মাননীয় মন্ত্রী মহোদয় পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, জরুরি বিভাগ, আইসিইউ, রোগীসেবা ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। সভায় রোগীদের উন্নত, মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

গৃহীত সিদ্ধান্তসমূহ:
আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা।
হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
আউটসোর্সিং কর্মীদের জন্য ভেস্ট ও পরিচয়পত্র (আইডি কার্ড) বাধ্যতামূলক করা।
হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নত করা।
রোগীদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা।
হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান মাননীয় মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd