• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নওগাঁর নিয়ামতপুর কৃষকের নিকট বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি বিক্রি প্রায় অর্ধকোটি টাকার পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ অসহায় মানুষের পাশে জুলকার নাঈম কবির, মানবতার সেবায় ‘বহরা ইউনিয়ন মানবিক টিম’

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার ভোরে নগরীর শালবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব হোসেন ওরফে মেরিল সুমন নগরীর শালবন এলাকার আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক, ধর্ষণ ও অস্ত্রসহ মোট ২৬টি মামলা রয়েছে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসআরবি-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার মেরিল সুমন দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনী তৈরি করে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি আরও জানান, বিগত সময়ে ৬টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা ২৬ মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলা হাজতে গেলেও আইনের ফাঁক গলে বেরিয়ে এসে আবারও অপরাধের নেতৃত্ব দিত সে। কুখ্যাত এই শীর্ষ সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ভুক্তভোগীরা। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd