• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস ডিমলায় ১৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড

শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনার বয়রায় শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) খুলনার বয়রা এলাকার স্নেহা, প্লট নং-৯৯, লাইফ লাইন স্কুলের ২য় তলায় অবস্থিত বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায়ের উপস্থাপনায় তিনটি বিভাগে শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আরিফুল ইসলাম, নুসরাত জাহান ও শেখ ইমরান হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমিক কেয়ারের সম্মানিত উপদেষ্টা সেহেলি হান্নান ছন্দা ও নীলিমা কবির এবং আবিদা সুলতানা। তাঁরা শিশুদের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত উপভোগ করেন এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য পরিচালক ধনঞ্জয় রায়কে সাধুবাদ জানান।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাফছান জারির, মায়মুনা, সায়ান আদনান, জুনাইরা মুনজারিন, ইয়াসিন খান, আরাফ আল ইহান, মিনহাজ নূর, মোঃ সিয়াম হোসেন, লুবাইনা মাহি, মালাসি হোসেন তোয়া, যোয়ারিয়া আয়াত, ইউশা কবির, ছাইয়ান আজান ও মুশফিকুর রহমান হামিম।
শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও মনোমুগ্ধকর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট শিশু দোহা একটি সুন্দর গজল পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শুদ্ধ তেলাওয়াত ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd