• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিংগাইরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ রংপুর সিটিতে মাসব্যাপী হাম টিকা ক্যাম্পেইন শুরু নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি জনগণের কথা বলবে গণমাধ্যম—সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভায় প্রত্যয় পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক

সিংগাইরে শিশু ধর্ষনের অভিযোগে চাচা গ্রেফতার

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২৮ মাস বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা নীরব হোসেনকে (১৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে তাকে আটক করে সিংগাইর থানায় নেওয়া হয়। আটককৃত-নীরব ওই এলাকার ফরশেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা কাজে চলে যান। এসময় তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। এই দিন বেলা আনুমানিক ১১ টার দিকে শিশুটিকে তার চাচা নীরব দাদার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দশুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। এসময় শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে বিষয়টি পরিবারকে জানান।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়ার পর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd