• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা সিংড়ায় আগুনে ছাই ঘর-সংসার, অসহায় বাবুলের পাশে প্রশাসন রাণীশংকৈলে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৯ পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু স্বজনকে গ্রেপ্তারের’ ভয় দেখিয়ে বিকাশে টাকা দাবি, সতর্ক করলেন সাব-ইন্সপেক্টর রতন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি বুলবুল: বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সিংড়ায় আগুনে ছাই ঘর-সংসার, অসহায় বাবুলের পাশে প্রশাসন

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড়পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পরিবারটির আনুমানিক এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি ক্ষতিগ্রস্ত বসতঘরটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মোল্লার হাতে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পরিবারটির দুর্দশা কাটিয়ে উঠতে এবং পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এদিকে, আকস্মিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়ানোয় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd