• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অবৈধ ইটভাটা বন্ধ ও ব্লক ইট নির্মাণে নীলফামারীতে সভা সিলেটের বিশ্বনাথের ড. মুজিবুর রহমান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ রাণীশংকৈলে জামায়াত নেতা ও শিক্ষক রজব আলীর মৃত্যু, শোকের ছায়া নালিতাবাড়ীতে ১,৫০০ চারা বিতরণ, নগদ সহায়তা পেলেন ১৫ দুস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট

হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৪নং নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ই আগষ্ট বিকালে নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
সমাবেশে পুলিশ সুপার উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd