• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথের ড. মুজিবুর রহমান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ রাণীশংকৈলে জামায়াত নেতা ও শিক্ষক রজব আলীর মৃত্যু, শোকের ছায়া নালিতাবাড়ীতে ১,৫০০ চারা বিতরণ, নগদ সহায়তা পেলেন ১৫ দুস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ

রাণীশংকৈলে জামায়াত নেতা ও শিক্ষক রজব আলীর মৃত্যু, শোকের ছায়া

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সেক্রেটারি, বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক রজব আলী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। প্রথমে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

রাজনৈতিক ও সামাজিক জীবনে রজব আলী শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবেই নয়, একজন শিক্ষক হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন। বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্থানীয় শিক্ষক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় রাণীশংকৈল শিবদীঘি মিনি স্টেডিয়াম (হেলিপ্যাড) মাঠে মরহুম রজব আলীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd