• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটবাসীর জন্য ৩ সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কুড়িগ্রামের মেয়ে রেহানা পারভীন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কটিয়াদীতে কৃষি প্রণোদনায় ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) হাতীবান্ধা সীমান্তের পূর্ব সারডুবি বিওপি ও পাটগ্রাম সীমান্তের ঝালংগী বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দোলাপাড়া এলাকা থেকে ৬টি এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কাউয়াবাজার এলাকা থেকে ১টি ভারতীয় গরু আটক করে।

এছাড়াও ধরলা বিওপির সরকারেরহাট শালবাগান এলাকায় ৮৮০/১৭ এস মেইন পিলারের ৩০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ লাভলু মিয়া (২৯) নামে একজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার টাকা। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd