মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলনে ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জুবায়ের হাসান পিয়াস। স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ। তবে সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্ধারিত হবে।
জুবায়ের হাসান পিয়াস নিজেকে সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি কাজ করতে আগ্রহী। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কাউন্সিলরদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।