মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
খুলনা:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিতে গোলাম মোস্তফা তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা। একই সাথে নবগঠিত আংশিক কমিটির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দকেও মোবারকবাদ জানানো হয়েছে।খুলনা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন এই নেতৃত্বকে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন,গোলাম মোস্তফা তুহিন একজন ত্যাগী, বলিষ্ঠ ও রাজপথের পরীক্ষিত নেতৃত্ব। অতীতেও তিনি দলের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। তার মতো দূরদর্শী ও উদ্যমী নেতা খুলনা জেলা যুবদলের হাল ধরায় তৃণমূলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে।
এক অভিনন্দন বার্তায় নেতাকর্মীরা জানান,গোলাম মোস্তফা তুহিন বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে খুলনা জেলা যুবদল অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে। রাজপথের আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব সাধারণ নেতাকর্মীদের নতুন করে অনুপ্রাণিত করবে।
নেতাকর্মীরা নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের রাজনৈতিক পথচলায় সার্বিক সাফল্য ও উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে খুলনা জেলা যুবদল তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দলের আদর্শ বাস্তবায়নে নতুন দিগন্তের সূচনা করবে।