• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭, পলাতক ১

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চক্রের অপর এক সদস্য।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বাসন থানাধীন চান্না মধ্যপাড়া এলাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির ভাড়াটিয়া টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলো শেরপুরের নালিতাবাড়ীর হোসেন মাহমুদ মুন্না (৩২), ইনতিয়াজ মাহমুদ ইব্রাহিম (২১), কিশোরগঞ্জের কটিয়াবাড়ীর মোঃ হিমেল খান (২৫), শেরপুর সদরের মোঃ জাহিদ (১৯), গাজীপুরের কালিয়াকৈরের মোঃ ইমন হাসান (২৪), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মোঃ আকরাম (৩০) এবং মোঃ হাবিবুল (৩০)। অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত পলাতক ব্যক্তি হলো শেরপুর সদরের মোঃ হারুন (৩৫)।
​পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল (পিপিএম)-এর দিকনির্দেশনায় ডিবির পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, এসআই মোঃ খালেকুজ্জামান ও এএসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। একটি ভাড়া ঘরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আসামিদের হাতে-নাতে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামি হোসেন মাহমুদ মুন্নার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদক মামলাসহ দু’টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া হিমেল খানের বিরুদ্ধে ৭টি (৫টি মাদক ও ২টি ডাকাতির প্রস্তুতি) এবং জাহিদের বিরুদ্ধে ৪টি (২টি মাদক ও ২টি ডাকাতির প্রস্তুতি) মামলা রয়েছে।
​এ ঘটনায় জড়িত আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসন থানায় একটি মামলা (মামলা নং-৩২, তারিখ: ২১/০৮/২০২৬) দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd