• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন, ধনবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধনবাড়ী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় ‘ধনবাড়ীর উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকুক’—সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ধনবাড়ী উপজেলার ২০ বছরের অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ধনবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd