• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​ খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃত্বের শপথ গ্রহণ সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন নেত্রকোণায় “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬” এর শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযান, ‘স্বপ্ন জগৎ’ পার্কে নারীসহ ৩ জনের কারাদণ্ড

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঠাকুরগাঁও-রুহিয়া সড়ক সংলগ্ন ‘স্বপ্ন জগৎ’ পার্কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পার্কটির মালিক এবং আকচা ইউনিয়ন পরিষদের গোলাম সারোয়ার চৌধুরীর বড় ছেলে সাঈদ চৌধুরী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পরে গ্রেপ্তার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করেন।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন পার্ক ও বিনোদনকেন্দ্রে মাদক সেবন, মাদক কারবার এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd