• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত নেত্রকোনায় ৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ ৪ চোরাকারবারি আটক নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ইয়াতিম-অসহায়ের অধিকার রক্ষা ও ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান: চুনতীর সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত জীবন সংগ্রামে ঝুঁকি নিয়ে গাছ ঝুরে চলছে জলিলের জীবিকা সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, সিংড়ায় ৮ জন পেলেন ১ লাখ ২০ হাজার টাকা

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৮ জনের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু জানান, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ জনের মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িকভাবে হলেও আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি পাবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd