• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কারাগারে মানবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ: নেত্রকোণায় জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ও বৃক্ষরোপণ ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি

নেত্রকোণায় ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

নাগরিকদের দোরগোড়ায় সহজে ও দ্রুততম সময়ে ভূমিসেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ভূমিসেবায় নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেওয়া কর্মকর্তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
​রোববার (২৩ আগস্ট) দুপুরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি। এ ধরনের স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষকে সততার সঙ্গে সেবা প্রদানে অনুপ্রাণিত করবে।”
​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভূমিসেবায় বিশেষ অবদান রেখে সম্মাননাপ্রাপ্তদের প্রতি আয়োজক ও উপস্থিত অতিথিবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ উদ্যোগ ভবিষ্যতে জেলায় আরও বেশি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd