শিহাব খন্দকার, বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনা জেলার দাকোপ থানার পারজয়নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা সোহরাব হুসাইনের সাথে পারজয়নগর গ্রামের কিছু মানুষের সাথে ভূল বোঝাবুঝির জন্য মাদ্রাসা ছেড়ে চলে আসেন। চলে আসার কারনে মাদ্রাসার অনেক ক্ষতি হয় ছাত্র ছাত্রী চলে যায় এবং মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম হয়।
৬এমতাবস্থায় গতকাল ১৯এ সেপ্টেম্বর শুক্রবার উক্ত গ্রামের সচেতন মহল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং মাদ্রাসা কমিটির দ্বায়ীত্বশিল বৃন্দ একশত এর মত লোক এসে নিজেদের ভূল শিকার করে হুজুরকে পূনরায় মাদ্রাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন,পরে হুজুর মাদ্রাসার স্বার্থের কথা ভেবে মাদ্রাসায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবং মাদ্রাসায় প্রত্যাবর্তন করেন।হুজুরের বাড়ী পার জয়নগর এলাকা থেকে আসেন স্থানীয় ইউপি সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম ছোট,সহ-সভাপতি শফিউদ্দিন সানা,সাবেক ইউপি সদস্য ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইসা সানা,সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি,বিএনপি নেতা ফেরদাউস সানা,নুরইসলাম সানা,নুরইসলাম সানা, হারুনুর সানা,শহিদুল সানা,মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা ইমরান হুসাইন, মাস্টার আফজাল হোসেন,রব্বানী সানা প্রমুখ।
মাওলানা সোহরাব হুসাইন এর প্রত্যাবর্তনে পারজয়নগর এবং নিজের এলাকায় প্রসংশায় ভাসছেন,মাদ্রাসায় পৌছালে মাওলানা সোহরাব হুসাইনকে এলাকাবাসি সংবর্ধনা প্রদান করেন।