লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
পাটগ্রাম মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়া লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।