• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি বটিয়াঘাটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং সিংগাইরে পেঁপের কেজি ৩ টাকা, বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত জনাব মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে একটি বিভাগীয় মামলা (নং ০২/২০২৬) রুজু করা হয়েছে।
অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়।
সুপ্রিম কোর্টের উক্ত পরামর্শের আলোকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্ত হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd