• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন

লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার তৎপরতায় এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) ভোররাতে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৮/১-এস নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ১২ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির টহল দল ও স্থানীয়দের যৌথ বাধার মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

বর্তমানে ওই ১২ জন শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, আমাদের সতর্ক টহলের কারণে পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd