• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় ক্যাসেট ও নোট উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত সিংড়ায় সার-বালাইনাশক মজুদের বিরুদ্ধে অভিযান, মিলল অনিয়মের চিত্র পাঁচবিবিতে ৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম সীরতুন্নবী (সা.) মাহফিল: সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সক্রিয় ডাকাতের আত্মসমর্পণ কবিতাঃ ভালো থাকিস তুই ২৪ ঘন্টা সময় সীমা দিয়ে আল্টিমেটাল দিল ছাত্রদল

লোহাগাড়ায় সাংবাদিক ফাহাদ চৌধুরীর বাড়িতে দু’র্ধ’র্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণলুট

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার জাতীয় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক ফাহাদ ইবনে হাশেমের (ফাহাদ চৌধুরী) বাড়িতে এক দু’র্ধ’র্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজার হুক কেটে ভেতরে ঢুকে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়াস্থ আবুল হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক ফাহাদ চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক ফাহাদ চৌধুরী জানান, তাঁর পিতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার সুবিধার্থে গত দুই সপ্তাহ ধরে পুরো পরিবার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় তাঁর বোনের বাসায় অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির লোহার দরজার হুক কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে সাংবাদিকের বাবার চিকিৎসার জন্য জমানো নগদ ৫ লাখ টাকা, মায়ের প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বসতভিটাসহ বিভিন্ন জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

পরদিন দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বাড়ি এসে আলমারি ভাঙা ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ জানান, সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া থানার একটি টিম প্রেরণ করি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd