• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়!

শিল্পী কাজল বর্মনের অকাল মৃত্যুতে মিউজিক ক্লাব গভীরভাবে শোকাহত।

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, কাজল বর্মন মিউজিক ক্লাব, খুলনা এর নিয়মিত সদস্য।শিক্ষিকা ও শিল্পী কাজল বর্মন অত্যন্ত সাংস্কৃতিক মনা একজন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে খুলনা মিউজিক ক্লাবের পরিবার গভীরভাবে শোকাহত ।মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা রামপ্রসাদ রায় কাজল বর্মনের সম্পর্কে ব্যথিত হয়ে বলেন আমার একজন খুব প্রিয় ছাত্রী ছিল কাজল বর্মন। তাঁর গানের কন্ঠ ছিল খুব মধুর। গত ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার সে খুলনা মিউজিক ক্লাব, খুলনা – আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের ১২৬-তম জন্ম বার্ষিকী উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল, সেই অনুষ্ঠানে সে তার ছোট্ট ফুটফুটে মেয়েকে নিয়ে এসেছিল। ওই অনুষ্ঠানে সে আমাকে অনুরোধ করেছিল যে, স্যার আজ একটি লালন গীতি পরিবেশন করবো। কিন্তু সময় না থাকায় আমি বলেছিলাম, একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকীর সময় গানটি পরিবেশন ক’রো। কিন্তু ২০শে জুন রোজ শুক্রবারে তার আসার কথা ছিল। সে আসেনি।আজ রবিবার সকাল ৯টায় আমি তার মোবাইলে আমার লেখা একটি কবিতা পাঠাই এবং এর একটু পরে তার মোবাইলে রিং করি।মোবাইল রিসিভ করলে, আমি ব’লি ম্যাডাম নমস্কার। শুক্রবারে অনুষ্ঠানে আসা হয়নি কেন? উত্তর এ শুনতে পাই, আপনি কে বলছিলেন? আমি বললাম, আমি রাম প্রসাদ স্যার বলছি। উত্তরে কাঁন্না কন্ঠে শোনা গেল, কাজল অনুষ্ঠানে যাবে কি ক’রে? সে তো মারা গেছে।এ কথাটি শোনা মাত্র আমি একেবারে ঠান্ডা হয়ে যাই।

পরে মৃত্যুর বিষয় জানতে চাইলে, জানতে পারি –

গতকাল ২১শে জুন রোজ শনিবার ঢাকা থেকে খুলনায় আসার পথে গাড়ির ভিতরে সে মারা যায়।

ভগবান তাকে ভাল রাখুক, এই আসাই ক’রি।

তার ছোট্ট একটি ফুটফুটে কন্যা রেখে চির বিদায় নেন আপনারা সবাই ছোট্ট শিশুর জন্য শুভ কামনা করবেন । সে যেন বাবার কাছে মায়ের আদর সোহাগ পেয়ে বড় হয়ে উঠতে পারে এমন প্রত্যাশায় মিউজিক ক্লাব, খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd