• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মুন্সিগঞ্জের আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, নিয়মিত অভিযান চান এলাকাবাসী সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা শেরপুরে পরিবেশ রক্ষায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শেরপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুর পৌরসভা কার্যালয়ে আজ শনিবার স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় Local Government COVID-19 Response and Recovery Project, IUGIP, বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পসহ পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান জনাব কবির আহামদ। সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।

পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি শেরপুর পৌরসভার বিভিন্ন প্রশংসনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে পরিচালিত শিশু-কিশোর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পৌরসভার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং শহরের সার্বিক জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সভায় উল্লেখ করা হয়।

শেরপুর পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd