শেরপুর প্রতিনিধি:
শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর অসুস্থতার বিষয়টি জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করে বলা হয়েছে, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, সব ধরনের অসুস্থতা থেকে মুক্তি দেন এবং সুস্থ-সবল অবস্থায় দ্রুত সবার মাঝে ফিরিয়ে দেন।
এদিকে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছেন।