• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না: মুফতী আমানুল্লাহ

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকে সংবিধানের দোহাই দেন। অথচ জুলাই সনদের অনেক বিষয়ই সংবিধানে নেই। তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদের বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে।মুফতী আমানুল্লাহ আরও বলেন, সংবিধানের অজুহাতে মৌলিক সংস্কারকে বাধা দেওয়া যাবে না এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। তিনি সতর্ক করে বলেন, “সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি তফসিল ঘোষণার আগেই জুলাই সনদ বিষয়ে গণভোট আয়োজনের দাবি জানান। অন্যথায় জাতীয় নির্বাচন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের একজন সদস্যের দলীয় পক্ষপাতমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ এবং পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারি মোঃ রেজাউল করীম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মাওলানা আবু সাঈদ, হাফেজ আব্দুল লতিফসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd