• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনার মহিরবাড়ি খালপাড়ে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত, গুলি ছুড়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ রূপসায় গলাকেটে যুবককে হত্যা সোনাডাঙ্গায় চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ব্যাটারি-মোটরসহ ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার পূর্বধলায় পাট ব্যবসায়ী শৈলেন্দ্র চন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র তীর্থের জন্মদিন উদ্যাপিত চিকিৎসার কথা বলে তালায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে নীলফামারীতে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ মিজানুর রহমান সাঈদ এর একগুচ্ছ কবিতা জগন্নাথপুরে শফিকুল আহমদ ভুইঁয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ ও ইবতেদায়ী বিভাগের ফলাফল ও পুরুষ্কার বিতরন সম্পন্ন লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সোনাডাঙ্গায় চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ব্যাটারি-মোটরসহ ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ইজিবাইক চুরির সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি ১২ ভোল্টের ব্যাটারি, একটি ইজিবাইক কন্ট্রোলার ও একটি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) ভোরে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মো. আলতাফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মো. আশিক উদ্দিন মোল্লা (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাডাঙ্গা থানার হাফিজ নগর, মুজগুন্নি মহাসড়ক এলাকার মো. কামাল উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আশিক উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকা থেকে মো. আরিফুল ইসলাম (৩৭) কে গ্রেপ্তার করা হয়। তিনি গাফতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।

এরপর একই দিন ভোর ৫টা ১০ মিনিটের দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া মক্তব মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল হাসান রাজীব (৩৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি গিলাতলা দক্ষিণপাড়া মক্তব মোড় এলাকার মোবারক হাওলাদারের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তৃতীয় আসামি আব্দুল হাসান রাজীবের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৬০ মডেলের ১২ ভোল্টের ৫টি ব্যাটারি, একটি ইজিবাইক কন্ট্রোলার এবং একটি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩৮০/৪১১/৩৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল চুরি সংক্রান্ত কিনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd