• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে খুলনায় জাতীয় যুবশক্তির ফ্রি মেডিকেল ক্যাম্প বিদায়ী খুলনা জেলা পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম বিপিএম-সেবার সঙ্গে সিইসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পশ্চিম চিকনমাটি পাগলা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা পটিয়ায় মাদকবিরোধী র‍্যালী, জিরো টলারেন্সে পুলিশ লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’ র আত্ম প্রকাশ,সভাপতি- শাহাদত, সম্পাদক – আমির সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

বিদায়ী খুলনা জেলা পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম বিপিএম-সেবার সঙ্গে সিইসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) পরিবারের সদস্যরা।

সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, প্রচার সম্পাদক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ এবং সহকারী শিক্ষকবৃন্দ নাজমা বেগম, সুখী আক্তার, রেজওয়ান, পবন রায়, মোহাম্মদ শাহিন ও রাইসা।

সাক্ষাৎকালে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম বিপিএম-সেবা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় তাঁর হাতে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সি ইউ সি পরিবারের সদস্যরা তাঁর কর্মময় জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান। খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় তাঁর অবদানের জন্য সি ইউ সি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে সি ইউ সি স্কুলের শিক্ষা কার্যক্রম এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই প্রত্যয়কে সামনে রেখে সি ইউ সি ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd