• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে চওড়ারহাটে জিরো টলারেন্স ঘোষণা, ৬ ইউনিটে প্রতিরোধ কমিটি গঠন পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন আমি বাঁচতে চাই”: ক্যান্সারে আক্রান্ত আবুল বাশারের আকুতি স্ব-পরিবারে যুক্তরাজ্যে পৌঁছেছেন আজাদ আলী, হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান

কবি কলামিস্ট রাষ্ট্রচিন্তক সমাজহিতৈষী ও গীতিকার অথই নূরুল আমিনের একগুচ্ছ গান

Reporter Name / ৪৫৯ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

 

গান ১৫৫ /৭

শুধু তোমাকে নিয়ে আজ কবিতা লিখেছি
তুমি জানলে হয়তো অবাক হবে
কত যে তোমাকে ভালোবেসেছি ।।

এ জীবনে জেনে শুনে যত ফুল কিনেছি
সব ফুল দিয়ে তোমার ভালোবাসা চেয়েছি
সত্যি সত্যি অনেক আপন তোমায় ভেবেছি।।

তোমার সাথে ছিল আমার গভীর ভালোবাসা
না বুঝে তুমি তখন করেছো নিরাশা
আজকে হতাশায় ভরা মন, জীবন কষ্টে আছি।।

ফুলগুলো হয়তো নেই, শুকিয়ে গেছে
মনের মাঝে কষ্ট গুলো এখানো জমে আছে
কত আশা নিয়ে তোমার কত ছবি এঁকেছি।।

ভালোবাসা হয় না নষ্ট, কষ্ট থাকে অন্তরে
হয়তো যাবেনা ভুলা এ জীবনে তোমারে
অথই নূরুল আমিন আজকে শুধু ভূক্তভোগী হয়েছি।।

৩ জুন ২০২৫

গান ১৫৬/৮

কারো প্রতি নেই কারো কোন মায়াদয়া
সবাই করছে নিজের পূঁজি নিজের আখের গোছাইয়া
সবার স্বার্থ সবার কাছে অনেক বড় আপন।।

মায়ের সাথেও প্রতারণা করছে দেখছি সন্তানে
বাবাটা যে জন্মদাতা অনেকেই রাখেনি মনে
ঝগড়াঝাটি লেগেই আছে যত আপনজন।।

লোভের বসে মানষগুলো হয়ে গেছে বেসুরা
আত্মীয় আত্মীয়র সাথে বন্ধনটা করছে দূরা
এমন করলে থাকে কি আর সমাজে কেউ প্রিয়জন।।

ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে লেগেই আছে দন্দ
বোনের ওয়ারিশের ভাগ নিয়েও নেই আর ছন্দ
এভাবেই সব আত্মীয়রা হয়ে যাচ্ছে বিভাজন।।

অথই নূরুল আমিন ভেবে পায় না লিখবে কি আর গান
লাভে পরে লোভে পরে সবারই হইতেছে লোকসান
কবে আসবে মানবতা প্রেমে ভরবে সবার মন।।

২৮ এপ্রিল ২০২৫

গান ০০৭

আমার এই মূল্যবান মনটা রেখেছিলাম আমানত
অবশেষে ভেবে দেখলাম ঘটে গেলো কেয়ামত
ঝালমুড়ির টুংগা ভেবে ফেলে দিলে নর্দমায়।।

গুণীর সাথে কাজ করতে হয় ভেবে দেখলাম এ সময়
অজ্ঞানীর সাথে মিশতে গেলে হবে তার পরাজয়
সর্বনাশ হলে পরে কেউ নিবে না এর দায়।।

তোমার কাছে জমা ছিলো আমার মনের মানিক রাজ‍্য
অবহেলা অনাদরে করেছো তুমি ত‍্যাজ‍্য
শুধু মনটা আমার অবুঝ ছিলো, ছিলো পাগল প্রায়।।

নিঃস্ব আমি এ জগতে মনটা আমার হারাইয়া
দোষ দিয়া আর কিবা হবে, দিলাম ক্ষমা করিয়া
কষ্টে ভরা এই মনে আজ আমি বড় নিরুপায়।।

তোমায় নিয়ে স্বপ্ন ছিলো, সুখী হবো জগতে
দুজনে থাকিব সুখে, মিলেমিশে একসাথে
আশার মাঝে ভাটা পরলো তারপর ধরল খরায়।।

অথই নূরুল আমিন রিক্তশালায় করতেছি বসবাস
রাতের বেলা ঘুম আসে না, দিনের বেলা উপবাস
কঠিন সময় পার করছি, বেচে থাকা হলো দায়।।

২৮ এপ্রিল ২০২৫

মেধাহীনরা জীবন কষ্টে হইতেছে দিশাহারা
মেধাবীরা মেধা দিয়ে পাহাড় করছে সারা ।।

মেধাবীরা রাতারাতি হয়ে যাচ্ছে ধনী
তারাই আবার এই সমাজে মানিও গুণী
মেধাহীনরা কষ্ট করেও পায়না কোন কিনারা।।

মেধাবীরা মেধা দিয়ে স্থল করে যায় জল
যেমন ফরমালিনে পচে না আর দামি নামি ফল
মেধাহীনরা কষ্ট করেও হইতেছে পাগল পারা।।

মেধাহীনরা আছে বেকার নয়তো অটোরিকশা চালিয়ে
কোনভাবে আছে বেচে পরিবারটা নিয়ে
লক্ষ কোটি টাকার মালিক সকল মেধাবীরা ।।

বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে করছে বাড়ি আলিশান
মেধাহীনরা সকল কাজে করে যাচ্ছে লোকসান
মেধাবীরাই দেশ বিদেশে করছে বাড়ি জোরা জোরা।।

অথই নূরুল আমিন হয় মেধাহীন অবনতি যোগ করে
মেধাবীরা অহংকারে ভীড়ে না আমার ধারে
জানি না আর কিবা করে অসৎ মেধাবীরা।।
২৭ এপ্রিল ২০২৫

গান ১২৯

আমায় তুমি মুখে মুখে ভালোবাসা দিয়েছো
মনে মনে মনটা হয়তো জমা কোথাও রেখেছো।।

তোমায় বিশ্বাস করার মত তুমি কোন কিছু করোনি
তোমার আশায় ঘুরে ঘুরে হয়েছি পেরেশানী
এখন আমার ফোন ধরো না বড় ব‍্যস্ত হয়ে আছো।।

তোমার জন‍্য এখন আমি বিষ করিব পান
এমন কথা শুনেও তুমি করোনি অভিমান
তারপরও করব বিশ্বাস কেমন করে ভাবছো।।

আমি হলাম সাদা মনের সরলও একজন
দুজনা দুজনে মিলে হইব আপন
তোমার মাঝে এতো গরমিল জানিনা কি ভেবেছো।।

ভুলে যেতে পারো তুমি আমার সকল প্রীতি
আমি তো পারব না ভুলতে প্রেমেরও স্মৃতি
হয়তো একদিন বুঝবে তুমি কি ক্ষতি করেছো।।

অথই নূরুল আমিন মনভোলা জানতে তুমিও
তবে কেন এমন হলো সবকিছু জানার পরেও
ইচ্ছে করেই আমায় তুমি জ‍্যান্ত মরা করেছো।।

২৭ এপ্রিল ২০২৫গান ১৫২

মিথ্যা দুনিয়া, মিথ্যা জনমও মিথ্যা জনমও
পৃথিবী করি তোমার ও সুনামও…।।

যে ঘাটে হয় তোমার আশা যাওয়া গো
সে ঘাটে হয় আমার নাওয়া খাওয়া গো
সে ঘাটেই হয় আমার বিরামও।।

যে পথে হয় আমার বেশি আসা আনাগোনা
সে পথেই পেয়েছি অনেক বড় ছলনা
সে পথ আমার জন‍্য করি হারামও।।

কার মনে কি ছিল জানা তো ছিলো না
মনে মনে ছিল শুধু চিন্তা ভাবনা
এখানে নেই কোন আরামও।।

নিঃশ্বাসে যায় এখন দোষীত বাতাসও
সে করেছে বেশি ক্ষতি যারে করেছি বিশ্বাসও
চঞ্চল জীবন আজ গভীর হতাশও।।

অথই নূরুল আমিন বুঝ মানে না
এ জগত ও দুনিয়াটা বড় ছলনা
হায়েনা রুপি মানুষ গুলো করছে কত আরামও।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd