• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা

খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী তীর্থ সলিল ঠাকুর ও তার সঙ্গীদের সঙ্গে মতবিনিময়

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

খুলনা প্রতিনিধি:

খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ১৪তম ব্যাচের শিক্ষার্থী তীর্থ সলিল ঠাকুর ও তার বন্ধুরা (প্রজ্ঞয় মন্ডল, ড্যানি অধিকারী ও দীপন দাস) সম্প্রতি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।তীর্থ সলিল ঠাকুর বর্তমানে তার গ্রামের যুব সমাজকে সঙ্গে নিয়ে একটি সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। “ইউথ ফর দ্য সুন্দরবন রামপাল (YFS)” নামক সংগঠনের মাধ্যমে তারা প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়াও বৃক্ষরোপণ, টেকসই উন্নয়ন, শিক্ষা ও সুপেয় পানির প্রাপ্যতায় ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস এ উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন,”তোমরা নবীন প্রজন্ম, তাই নিত্য নতুন ধারণা নিয়ে বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। শুধু সনদপত্র অর্জনের জন্য নয়, বরং সুশিক্ষার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা উচিত। আমি সব সময় তোমাদের পাশে থাকব এবং সহযোগিতা করার চেষ্টা করব।”তিনি আরও জানান, খুলনা শহরে নাগরিক সমাজের উদ্যোগে অ্যাডভোকেট বাবুল হাওলাদারের নেতৃত্বে প্লাস্টিক নির্মূল কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তিনি তাদের সঙ্গে শেয়ার করেছেন। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন আমি তোমাদের জন্য সাংবাদিক ভাইদের কাছে তোমাদের সম্পর্কে আলোচনা করব যাতে তারা এ ধরনের উদ্যোগ গণমাধ্যমে প্রচার করে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। এবং তোমাদের দেখাদেখি অন্য আরেকজন সামাজিক কাজ করতে উদ্বুদ্ধ হয়। দীর্ঘ আলোচনার পর চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, খুলনা আর্ট একাডেমির মাধ্যমে ইতিমধ্যে তার হাত ধরে ২২৩ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে এবং সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছে এটাই তার বড় প্রাপ্তি।

সাক্ষাতের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে পুনরায় আসার আমন্ত্রণ জানান।


আপনার মতামত লিখুন :

One response to “খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী তীর্থ সলিল ঠাকুর ও তার সঙ্গীদের সঙ্গে মতবিনিময়”

  1. Artist Milon Biswas says:

    খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীকে নিয়ে নিউজটি প্রকাশের জন্য পত্রিকার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই সহযোগিতা আমাদের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd