• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়! তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ- শিক্ষামন্ত্রী গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ

নিয়ামতপুরে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে শান্তনা (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের চক পাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শান্তনা একই এলাকার ইলিয়াসের মেয়ে এবং সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাবা-মার সাথে একই শয়নঘরে ঘুমিয়ে ছিল শান্তনা। তার চিৎকারে বাবা-মা ঘুম থেকে উঠে সাপ দেখতে পায়। পরে তারা ভাবিচা জাবড়ি পাড়া এলাকায় এ ওঝার নিকট নিয়ে যান। অবস্হার অবনতি ঘটায় আজ রবিবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এন্টিভেনম প্রয়োগ করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কালক্ষেপণ করায় সকাল সাড়ে ১০ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন শান্তনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রনব কুমার বলেন, সাপের কামড় দেওয়ার পর নিয়ে আসলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু ওঝার কাছে নেওয়ায় কালক্ষেপণ করায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাপে কাটার পর পরই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হয়তো জীবন বাঁচানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd