• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেত্রকোণা জেলা থেকে যুক্ত হয়ে পরবর্তীতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করার পাশাপাশি একটি মানবিক, দায়িত্বশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd