• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে শেরপুরে শেষ হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের ফাইনালে শেরপুর সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর পৌরসভা দল।
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা ইয়াসমিন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় শেরপুর পৌরসভা ও শেরপুর সদর উপজেলা দল মাঠে নেমে নৈপুণ্যপূর্ণ ফুটবল প্রদর্শন করে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শেরপুর পৌরসভা দল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। শেরপুর সদর উপজেলা দল রানার্সআপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষককেও পুরস্কৃত করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাঁদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরিতেও এ ধরনের আয়োজন কার্যকর হবে।
জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়, আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd