• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মর্তুজ আলী (৭৫) আর নেই। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মরহুমের নিজ বাড়ি বিশ্বনাথ পৌর শহরের অলংকারী গ্রামের পার্শ্ববর্তী অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিহাব বিন আমিনের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জাতির এই বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

মরহুমের দ্বিতীয় পুত্র বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুবিনের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির, প্রবাসী শাহ আলম, শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান প্রমুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd