• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তাঁরা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে উৎসব আয়োজনের বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd