• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো,শফিকুল ইসলাম ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা, পূজার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্ব দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান তালুকদার বুলবুল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুদ শহীদ ফকির।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, আল মাসুদ, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,ও সাংবাদিক কামাল মাস্টার এবং মোঃ মজিবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd