• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়!

পাইকগাছায় ভিখারি নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার

খুলনার পাইকগাছা উপজেলার পুরাইকাটি গ্রামে ভিখারি আমেনা বেগমকে মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক হাসান ভিখারি আমেনা বেগমের একটি ছাগল চুরি করে। এ ঘটনায় আমেনা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে চলে যাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে অভিযুক্ত হাসান ও তার স্ত্রী তাসলিমা ভিখারি আমেনাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা রাতেই হাসানের বাড়িতে হামলার চেষ্টা চালায়। তবে অভিযুক্ত হাসান পালিয়ে যায়।

এলাকাবাসী জানিয়েছেন, ভিখারি নারীকে নির্দয়ভাবে মারপিট করার ঘটনায় তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd