• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ কবিতাঃ শরৎকালে তরুতলে সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক সাহিত্য-সংস্কৃতি ও শিশুদের প্রতিভা বিকাশে জিয়াউর রহমানের অবদান কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি ধামইরহাটে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ধর্ষণের অভিযোগ ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি শেখ শহিদুল ইসলাম

Reporter Name / ৪০৩ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

 

নয়ন আহম্মেদ, ভেড়ামারা উপজেলা প্রতিনিধি

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের জাপানের পুল নামক স্থানে প্রকাশ্যেই চলতো রমরমা জুয়ার আসর। রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে বিপুল দাপটে চলতো জুয়া খেলা। এতে সর্বশান্ত হতো সাধারন মানুষ। রবিবার সন্ধ্যায় জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সেই জুয়ার আস্তানা গুড়িয়ে দিয়েছে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম।
অভিযোগ উঠে, রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে, এক প্রকার দাপটের সাথেই হিড়িমদিয়া জাপানের পুল ক্যানালের পশ্চিম পাড়ে জুয়ার আসর পরিচালনা করতো স্থানীয় উজ্জল হোসেন। প্রতি রাতেই লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হতো এখানে। এতে সর্বশান্ত হতো সাধারন মানুষ। রাত ৯টা থেকে ভোর রাত ৩টা পর্যন্ত চলে জুয়া খেলা। গতকাল জুয়ার আসরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি বড় আকৃতির মাচার উপর বসে আছে প্রায় ১৫ জন জুয়ারু। তারা জুয়ার বোর্ডে টাকা ও কার্ড ছিটাচ্ছে। রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ টীম জুয়ার আস্তানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই জুয়ারুরা মাচা থেকে লাফ দিয়ে এদিক ও দিক পালিয়ে যায়। পরে মাচা টি গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, জুয়ার আস্তানার নিউজ ফেসবুকে ভাইরাল হলে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান স্যার’র নির্দেশে সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালানো হয়। এ সময় জুয়ারুরা পালিয়ে গেলে জুয়ার আস্তানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd