• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সৌদি আরব থেকে আড়াই মাস পর ফিরলো কটিয়াদীতে রুবেলের মরদেহ জগন্নাথপুর সংবাদ কৃতিত্বের স্বাক্ষর রাখল সাঈদা রাইছা লাবীবা, এইচএসসিতে জিপিএ-৫ অর্জন বিশ্বনাথে সাংবাদিকের ওপর হামলা: আহত ৫, থানায় অভিযোগ পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বুড়িমারী স্থল বন্দরে আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত

Reporter Name / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ বিশ্বনাথ উপজেলা প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ (২৪) নামে বাংলাদেশী এক কর্মজীবি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) রাতে ওই রাজ্যের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল সোমবার মিশিগানের স্থানীয় নূর মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

একই ঘটনায় হ্যামট্রিক শহরের বাসিন্দা এনাম উদ্দিন দৌলার ছেলে মাসুম আহমদ ও আব্বাস উদ্দিনের ছেলে রুমন আহমদ গুরুতর আহত হয়ে ডেট্রয়েট সিটির হেনরিফোর্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। এর মধ্যে, মাসুম আহমদ লাইফ সাপোর্টে আছেন। আহত দু’জনের বাড়িই সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতলা ইউনিয়নের গোলাটিকর গ্রামে।

গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল (পীরবাড়ি) গ্রামের শফিক আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে মিশিগানের ডেট্রয়েট সিটির ম্যাগডুগাল স্ট্রিটে বসবাস করে আসছেন।

জানা গেছে, একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনার নিস্পত্তির জন্য রবিবার রাতে সালিশ বসে মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায়। এক পর্যায়ে সেখানে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি পক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সমস্যা সমাধানে সেখানে যাওয়া আব্দুল আহাদ। একই সময়ে গাড়ি চাপা দেওয়া হয় মাসুম ও রুমানকে।

কথা হলে আব্দুল আহাদের মামা শানুর মিয়া বলেন, ‘ভাগ্নে আহাদ তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। ঘটনার দিন দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করতে সে ওখানে গিয়েছিল। পরে আবারো মারামারি লাগলে তার গায়ে এসে গুলি লাগে। সেখানেই সে মারা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd