• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময়

শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস, মডেল গার্লস কলেজে এমপি প্রিয়াঙ্কার মতবিনিময়

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত ও আন্তরিক মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

মতবিনিময়কালে সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কলেজের সুযোগ-সুবিধার বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষার্থীরাও তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীদের কথা শুনে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তাদের উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের সুন্দর শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

মতবিনিময় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের এমন আন্তরিক মতবিনিময়কে ঘিরে কলেজজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd