• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সদস্য সচিব আলী আছগর ইমন ভাইকে, সুনামগঞ্জ জেলার জনসাধারণে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ডোমার আইডিয়াল একাডেমীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ ​বাগেরহাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ৫৫টি ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মা নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম সিলেটের বিশ্বনাথে আলতাব-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পেল ৪৬ শিক্ষার্থী শেরপুরে অসহায় হৃদরোগীর পাশে রক্তসৈনিক

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোটার, ​নীলফামারী:

নীলফামারীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এককালীন বিশেষ আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
​আজ ২৬ আগস্ট (বুধবার) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ২৫ জন প্রতিবন্ধী এবং অসহায় নারী-পুরুষের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নীলফামারী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। অনুদানপ্রাপ্ত প্রত্যেক সুবিধাভোগীকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
​জানা যায়, সুবিধাবঞ্চিত এসব প্রতিবন্ধী ও অসহায় মানুষ বিগত পবিত্র ঈদুল আজহার পূর্বে জেলা সমাজসেবা কার্যালয়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে অনুদান মঞ্জুর হলে সুবিধাভোগীদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে আজ চেক হস্তান্তরের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা আমীর জনাব সাইয়িদ আবু হানিফা শাহ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ বলেন, “বর্তমান সরকার সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অনুদান অসহায় পরিবারগুলোর সাময়িক কষ্ট লাঘবে সহায়তা করবে।” তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd