• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ও বাজারে অনিয়মের দায়ে সাজা ও জরিমানা নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ মনুষ্যত্বের বাজারদর নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলা ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই দিরাইয়ে পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচরের সাবেক ইউপি চেয়ারম্যান রতন ও আজিজুল

নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

​পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার বৈচিত্র্যময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিরিশিরিতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​গত ১২ আগস্ট ২০২৬, বুধবার নেত্রকোণার দুর্গাপুরে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) আয়োজনে “নেত্রকোণা জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) আবুল কালাম।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব স্বকীয় পরিচিতি। তাই গারোসহ নেত্রকোণা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও চর্চায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
​তিনি এসব ভাষা ও সংস্কৃতির বিকাশে নিয়মিত সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কাজ পরিচালনার তাগিদ দেন। একই সঙ্গে এসব উদ্যোগে নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, প্রবীণ ব্যক্তিত্ব, তরুণ সমাজ ও গবেষকদের সক্রিয়ভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। নিজ নিজ মাতৃভাষার চর্চা বাড়িয়ে তা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরের আহ্বানও জানান তিনি।
​কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক মোঃ নুরজ্জামান (এডভোকেট), পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এবং বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিহাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd