• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতকে লুটপাটের হাতিয়ার বানিয়েছিল- ফরহাদ হালিম ডোনার খুলনার নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান জগন্নাথপুরে ২০২৬ সালের ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি গঠন কাসিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য একজন লেখিকার না বলা কথা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ও বাজারে অনিয়মের দায়ে সাজা ও জরিমানা নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ২০২৬ সালের ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি গঠন

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, আনজুমানে তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের যৌথ উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় ২০২৬ সালের ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে।

গত ৫ আগস্ট ২০২৬, বুধবার বাদ আসর উপজেলা আল ইসলাহ-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা নিজাম উদ্দিন জালালী’কে আহ্বায়ক এবং মোঃ দুলাল আহমদ’কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়।

পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
যুগ্ম আহ্বায়ক: মাওলানা নুর আহমদ, সাধারণ সম্পাদক, লতিফিয়া ক্বারী সোসাইটি, জগন্নাথপুর উপজেলা
যুগ্ম আহ্বায়ক: হাফিজ ইয়াহিয়া আলী, সাধারণ সম্পাদক, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড, জগন্নাথপুর উপজেলা
যুগ্ম আহ্বায়ক: হাফিজ সমছু মিয়া সুজল, সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ
যুগ্ম সদস্য সচিব: মোহাম্মদ মহি উদ্দিন, সহ-সভাপতি, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয
যুগ্ম সচিব: মোঃ আলা উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর পৌর তালামীয
কোষাধ্যক্ষ: হাফিজ আনোয়ার হোসেন, সহ-সভাপতি, আনজুমানে আল ইসলাহ, জগন্নাথপুর পৌর শাখা

মাওলানা আকবর আলী, সহ-সভাপতি, জগন্নাথপুর পৌর আল ইসলাহ
মাওলানা এনাম উদ্দিন, সম্পাদক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ
মোহাম্মদ আব্দুল মান্নান, সভাপতি, জগন্নাথপুর পৌর তালামীয
মাছুদুল হাসান, সভাপতি, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয
হোসাইন আহমদ, সভাপতি, হবিবপুর কেশবপুর কামিল মাদরাসা
আলমগীর আহমদ, সভাপতি, জগন্নাথপুর ডিগ্রি কলেজ
তাহের আল হামিদ, সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌর তালামীয
এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীয
ইমরান আহমদ জিলানী, সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয
মুস্তাকিম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয
রোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয
নোমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২২ আগস্ট ২০২৬, ৮ রবিউল আউয়াল, রোজ: শনিবার জগন্নাথপুরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ইকড়ছই সিনিয়র আলিম মাদরাসা ময়দানে আলোচনা সভা এবং বাদ যোহর মুবারক র‍্যালি বের করা হবে।

এতে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd