• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ জিয়া সাইবার ফোর্স (ZCF) উত্তরা পূর্ব থানা কমিটির নতুন আহ্বায়ক সাজ্জাদ হোসেন শিলু সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ রাঙ্গাটুঙ্গীর নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি সারওয়াত সিরাজ শুক্লার ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে শেরপুর জেলা প্রশাসন

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শেরপুর প্রতিনিধি:
মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুরের তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থী।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের গৌরবময় সাফল্যের জন্য শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও উচ্চশিক্ষার পথচলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে শেরপুর আফসার আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মিজ্ অনুশ্রী রানী দে সদ্য প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে জেলা প্রশাসক তাকে অভিনন্দন জানান এবং পড়াশোনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, মিজ্ সায়মা তালুকদার সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার University of Wollongong-এ স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তিনি এর আগে শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর এই অর্জন শেরপুরের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এছাড়া জনাব মো. আমিনুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)-এ অধ্যয়নের সুবর্ণ সুযোগ লাভ করেছেন। উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং ডুয়েটে ভর্তির প্রয়োজনীয় খরচ নির্বাহে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের এমন উদ্যোগে মেধাবী শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হচ্ছে, তেমনি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে তাদের আত্মবিশ্বাসও বাড়ছে। মেধার যথাযথ মূল্যায়ন ও প্রতিভাবান শিক্ষার্থীদের স্বপ্নপূরণে শেরপুর জেলা প্রশাসন ভবিষ্যতেও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সাফল্যের পথকে আরও সুগম করার এই উদ্যোগকে শেরপুরের শিক্ষা-সচেতন মহল ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd