• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​ খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃত্বের শপথ গ্রহণ সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন নেত্রকোণায় “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬” এর শুভ উদ্বোধন

বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রদল নেতা বাশির উদ্দিন আকুঞ্জী

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোঃ মাহফুজুর রহমান, খুলনা ব্যুরোঃ

ভান্ডারকোট জুড়ে আনন্দের জোয়ার ও শুভকামনা,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঐতিহ্যবাহী বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এলাকার সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব, ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মোঃ বাশির উদ্দিন আকুঞ্জী।
​গত ২৭-০১-২০২৫ তারিখের ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১ স্মারক নম্বর এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)-এর প্রবিধান ৬৪(১) অনুযায়ী এই অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন প্রদান করা হয়।
​অনুমোদিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য জনাব প্রদীপ কুমার মন্ডল, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য জনাব মোঃ রকিবুল ফকির এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবিধান ১০(১) অনুযায়ী পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডে দাখিল করতে হবে।
​সামাজিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের অভিনন্দনের জোয়ার:
জনাব মোঃ বাশির উদ্দিন আকুঞ্জী সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ ও পুরো ভান্ডারকোট ইউনিয়ন জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ও নিরলস অংশগ্রহণ দীর্ঘদিনের। বৈষম্যহীন সমাজ গঠন, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং সামাজিক বিভিন্ন আয়োজনে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে সাধারণ মানুষের অত্যন্ত কাছে টেনে নিয়েছে।
​নতুন দায়িত্ব গ্রহণের পর বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকার সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত বিকাশে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষক ও অভিভাবকমহল আশাবাদ ব্যক্ত করেন।
​আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চায় ভান্ডারকোটবাসী:
এদিকে মোঃ বাশির উদ্দিন আকুঞ্জীর এই অর্জনে ভান্ডারকোট ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইউনিয়নের অলিতে-গলিতে ও চায়ের দোকানে এখন একটাই আলোচনা আগামী ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি স্থানীয়দের মাঝে এক আস্থার নাম হয়ে উঠেছেন।
​এলাকাবাসীর ভাষ্য মতে, বাশির উদ্দিন আকুঞ্জী সব সময় গণমানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি যেমন একজন দক্ষ ও পরোপকারী সংগঠক, তেমনি তরুণ প্রজন্মের কাছে এক প্রেরণার উৎস। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি পূর্ণ সমর্থন, দোয়া ও আশীর্বাদ প্রকাশ করছেন।
​ইউনিয়নবাসীর প্রত্যাশা, শিক্ষা ও সামাজিক অঙ্গনের মতো জনপ্রতিনিধি হিসেবেও তিনি ভান্ডারকোট ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন রোল মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd