• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রক্টর অধ্যাপক ড. আজম খান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো হয়েছে, অতি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার কারণে অস্থিতিশীল পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এসব পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে বলে জানানো হয়।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে সকল শিক্ষার্থীকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার্থীরা নির্দেশনা মেনে চলবেন এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd