• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিংগাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা অপসারণের শুভ উদ্বোধন

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

“নদী বাঁচলে বাঁচবে দেশ’সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে সিংগাইরে ধলেশ্বরী নদীর জীব বৈচিত্র রক্ষায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা অপসারণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়ন সর্বস্তরে জনগনের আয়োজনে চান্দহর ইউনিয়নের চান্দহর বাজার ধলেশ্বরী নদী সংলগ্ন মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত বক্তব্যে বলেন,সকলের সহযোগিতায় আমজাদ হোসেনের উদ্যোগে এখানকার কচুরিপানা অপসারণ হলে জীব বৈচিত্র রক্ষা হবে সেই সাথে মাছের প্রজনন বৃদ্ধি পাবে। এতে এই এলাকার দরিদ্র মৎস্যজীবিদের জীবন মানের পরিবর্তন হবে। তিনি আরো বলেন,সিংগাইরের উন্নয়নে আমার প্রয়াত পিতা শামছুল ইসলাম খান নয়া মিয়া এমপি হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। এখানকার রাস্তাঘাট ব্রীজ কালভার্ট তারই আমলেই করা। আমিও চেস্টা করব সিংগাইর-হরিরামপুর উন্নয়নে বাবার দেখানো পথ অনুস্মরণ করে নিরলসভাবে জনকল্যানে কাজ করে যাবো। এ জন্য তিনি সকলে সহযোগীতা কামনা করেন। এসময় চান্দহর ইউনিয়ন বিএনপির সাবেক,সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুল হক টিক্কার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার,সহকারি কমিশনার (ভূমি) মো.আল-আমিন কবির,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন,চান্দহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আজিবুর রহমান সরদার,
আশরাফুল মুন্সি,ইকরাম আলী,মাহমুদুল্লাহ,হাবিবুর রহমান পেয়দা প্রমুখ। এতে উপস্থিত ছিলেন,,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.আজিজুল হক আজিজ,চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আতিকুর রহমান আলাল,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.রুহুল আমিন,যুগ্ন আহবায়ক মো.সাইফুল ইসলাম পান্নুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কার্টার মেশিন দিয়ে কচুরিপানা কাটার শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি মঈনুল ইসলাম খান শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd