• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান পাটগ্রামে জিআর চালের ডিও ও উপহার সামগ্রী বিতরণ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে হারাধন সূত্রধরের শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান নেশাজাতীয় সিরাপ জব্দ নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী আজ কানাডার মানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগে মেয়র নির্বাচনে অতিরিক্ত প্রার্থী থাকায় ভোটারদের বিভ্রান্তি প্রকৌশলীর মেয়ে থেকে ম্যাজিস্ট্রেট: আতিয়া ফারিয়ার সাফল্যে উচ্ছ্বসিত মিরসরাই অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী ও শিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি কথিত গাঁজাসহ মোঃ আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর করিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার মোঃ সোহরাবের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আব্দুল আলিমের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার আব্দুল আলিম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া বিয়েন বাজার এলাকার মোঃ মর্তুজার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd