• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশ নেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
এ উপলক্ষে জেলা প্রশাসক শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এ উৎসব সব ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
জেলা প্রশাসন, শেরপুর জানিয়েছে, সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উৎসব উদ্‌যাপনে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd