• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সরাইলের কালিকচ্ছের সাবেক মেম্বার মোঃ ফজল ইসলাম আর নেই এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটের পুরো জেলায় ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে মা দুর্গাকে বিদায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ৬৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন রংপুরে দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

আমিনবাজারের বর্জ্যস্তূপ এখন দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’।

একসময় যা ছিল বর্জ্যের বিশাল পাহাড়, ৩০ ফুট উঁচু স্তূপ, সহ্য করা কঠিন দুর্গন্ধ আর মারাত্মক পরিবেশদূষণের উৎস — দুই দশকের সেই চেনা রূপ বদলে আজ সেখানে শোভা পাচ্ছে হাজারো সবুজ গাছপালা ও শোভাবর্ধক উদ্ভিদ।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আমিনবাজারে নিমগাছ রোপণের মাধ্যমে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে কীভাবে সুন্দরভাবে পরিবর্তন করা যায়, আমিনবাজারের এই উদ্যোগ তার বড় প্রমাণ। আপনারা যারা এলাকাবাসী, তারা জানেন দুই মাস আগে এই জায়গাটার কী অবস্থা ছিল। আর আজকে প্রায় দুই মাস পরে এই জায়গাটির কী পরিবর্তন হয়েছে!”

তিনি এই উদ্যোগকে দেশের অন্য সব জেলার প্রশাসকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে প্রশংসায় ভাসান। তিনি বলেন, ফরিদা খানম দেশের অন্য ৬৩ জেলার জেলা প্রশাসকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, মহাসড়কের পাশে প্রায় দুই দশক ধরে ময়লা ফেলে ৩০ ফুট পর্যন্ত উঁচু স্তূপ তৈরি হয়েছিল। জুলাইয়ে মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী এই ভাগাড় দেখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় তিন মাসে বর্জ্য সরিয়ে এই বাগান গড়া হয়।

প্রধানমন্ত্রী বাগানের সৌন্দর্য ধরে রাখতে এলাকাবাসীকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং মহাসড়কের দুই পাশে থাকা মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে ফাঁকা জায়গাগুলোর পরিচর্যার দায়িত্ব ভাগ করে দেওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd